প্রকাশের তারিখঃ Mar 7, 2026 ইং
রমজান মাসে পাপ পরিহারের গুরুত্ব
রমজান মাসে পাপ পরিহার করা অত্যন্ত জরুরি, কারণ এই মাসটি গুনাহ মাফ, তাকওয়া অর্জন এবং জাহান্নাম থেকে মুক্তির বিশেষ সময়।
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, রমজান মাসের প্রথম রাতেই শয়তান ও দুষ্টু জিনদের শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এর একটি দরজাও তখন খোলা হয় না, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, এর একটি দরজাও বন্ধ করা হয় না। আর একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, হে কল্যাণকামী! অগ্রসর হও! হে পাপাসক্ত! বিরত হও। আর মহান আল্লাহর পক্ষ থেকে আছে জাহান্নাম থেকে বহু লোককে মুক্তি দান। প্রত্যেক রাতেই এরূপ হতে থাকে। (সুনানে তিরমিজি, হাদিস : ৬৮২)
হাদিসবিশারদরা হাদিসের কয়েকটি শিক্ষা তুলে ধরেন। তা হলো—
১. রমজান মাস মুমিনের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ।
২. এই মাসে আল্লাহ মুমিনের জন্য অফুরন্ত কল্যাণ রেখেছেন।
৩. কল্যাণের পথে অগ্রসর হওয়া এবং পাপের পথ পরিহার করাই রমজানের মূল আহবান।
৪. মুমিনের উচিত পাপ পরিহার ও নিষ্ঠার সঙ্গে তাওবা করে মুক্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা।
৫. কল্যাণের পথে চেষ্টাকারীই রমজানের বরকত ও কল্যাণ লাভ করবে।
(মাউসুয়াতুল হাদিসিয়্যা)
Copyright © 2026 All rights reserved.